শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়

#
news image

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। ফলে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারালো প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত ফলে ২১৮টি আসনে জয়ী হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। 

কংগ্রেসের প্রতিনিধি পরিষদে খুবই অল্প ব্যবধানে রিপাবলিকান পার্টি জয় পেলো। তবে নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তার এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য এই সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। এর আগে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রত্যাশিত ফল পায়নি। নির্বাচনী প্রচারণায় দলটি কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা এ লক্ষ্যে সফল হতে পারেনি। সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই থাকায় রিপাবলিকানরা তেমন একটা সুবিধা করতে পারবে না।

সর্বশেষ ফলাফল অনুযায়ী প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা ২১৮ আসনে ও ডেমোক্র্যাটরা ২০৯টি আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্য আসনগুলোর ফল ঘোষিত হয়নি। প্রতিনিধি পরিষদে জয়ী রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। রিপাবলিকান পার্টির জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তিনি প্রতিনিধি পরিষদে দলটির শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থিকে অভিনন্দন জানান। 

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  11:09 PM