শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

বাংলাদেশ-স্কটল্যান্ড নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা জোরদারে সম্মত

#
news image

বাংলাদেশ ও স্কটল্যান্ড নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ করে উপকূলীয় বায়ু বিদ্যুতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। বুধবার মিশরের শার্ম আল শেখে কপ২৭-এর সাইডলাইনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্কটিশ পরিবেশ ও ভূমি সংস্কার মন্ত্রী মাইরি ম্যাকঅ্যালানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সম্মতি প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এখানে একথা বলা হয়েছে।

দুই মন্ত্রী বাংলাদেশের জ্বালানীর খাতকে আরও বিস্তৃত করার জন্য উপকূলীয় বায়ু বিদ্যুৎ এবং হাইড্রোজেন ব্যবহারের সুযোগ উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ম্যাকঅ্যালান জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের কারণে ‘ক্ষয়ক্ষতি’র শিকারদের প্রতি স্কটল্যান্ডের সমর্থনের ওপর জোর দেন। অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমস্যাটির ওপর গুরুত্বারোপ করেন। ড. মোমেন ২০২১ সালের নভেম্বরে গ্লাসগোতে কপ২৬ আয়োজনের জন্য স্কটিশ সরকারকেও ধন্যবাদ জানান। বৈঠকে মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২২,  12:40 AM