শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, ৪ সেনা নিহত

#
news image

সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে একটি সামরিক চেকপোস্টে ইসরায়েলের বিমান হামলায় অন্তত চার সেনা নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।ব্রিটিশ-ভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হোমস ও হামা প্রদেশের ইরানপন্থিদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলি বাহিনী লাতাকিয়া প্রদেশে সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করেও হামলা চালায়। সিরিয়ার বিমান বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলেও জানায় সংবাদ সংস্থা সানা। তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি। কয়েক বছর ধরে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে এসব হামলার বিষয় প্রায়ই অস্বীকার করে দেশটি।

গত ১৩ নভেম্বর ইসরায়েলের বিমান হামলায় আরও দুই সিরিয়ার সেনা নিহত হন। এর আগে অক্টোবরে আরও একটি বিমান হামলায় একজন সিরিয়ার সেনা সদস্য ও তিনজন ইরান-পন্থি সমর্থক নিহত হন। সিরিয়ার যুদ্ধ চলছে প্রায় ১১ বছর ধরে। দেশটির বাশার আল-আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো বাশার আল-আসাদবিরোধী। তাদের সঙ্গে রয়েছে তুরস্ক, সৌদি আরবসহ আরও কয়েকটি আরব দেশ।

২০১১ সালের মার্চে দেশটিতে যে সংকটের সূচনা হয়েছিল তার সুরাহা হয়নি এখনও। জাতিসংঘের তথ্য বলছে, ২০২২ সালেরর শুরুর দিকে সিরিয়ার ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রায় ৫ লাখ সিরীয় শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ সিরীয়।

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  9:45 PM