শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

কোমর দোলাননি নোরা, টাকা ফেরত চাইছে দর্শক

#
news image

নাটকীয়তা শেষে পারফর্ম করেছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। গত শুক্রবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক আয়োজনে অংশ নিয়ে অ্যাওয়ার্ড প্রদান ও তাঁর জনপ্রিয় গানের সঙ্গে মঞ্চ ওঠেন তিনি। ৯টা ৪০ মিনিটে মঞ্চে উপস্থিত হলেই হলভর্তি দর্শক নোরা নোরা বলে চিৎকার শুরু করেন। আগ্রহী দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন নোরা ফাতেহি। নোরাকে মঞ্চে স্বাগত জানানো হয় তাঁর ‘দিলবার’ গানটি বাজিয়ে। সে সময় দেশের একটি নৃত্যদল নাচছিল মঞ্চে। নোরা মঞ্চে উঠে কয়েক সেকেন্ডের একটা কিউ দিয়েছেন ওদের সঙ্গে। নোরার নাচ এটুকুই। মঞ্চে উঠলেও তাঁর চিরায়ত নাচের স্টেপ বা কোমর দোলাননি বলিউড এই সুন্দরী। অথচ নোরার এই আয়োজন দেখার জন্য সর্বনিম্ন পাঁচ হাজার ও সর্বোচ্চ ১৫ হাজার টাকা মূল্যে টিকেট বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। এসব টিকেট কেনা অনেক দর্শককে আয়োজন-স্থানে ক্ষোভ প্রকাশ করে টাকা ফেরত চাইতেও দেখা গেছে। এই আয়োজনকে গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড প্রদান ও তথ্যচিত্রের শুটিং বলে দাবি আয়োজকদের। প্রথমে ডলার-সংকটের কারণ দেখিয়ে নোরাকে ঢাকায় আনার অনুমতি দেওয়া দেয়নি সংস্কৃতি মন্ত্রণালয়। পরে তথ্যচিত্রের কথা বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুমতি পেয়েছেন আয়োজকেরা। এরপর আয়কর নিশ্চিত না করায় অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দিয়েছিল এনবিআর। মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আপত্তি তুলেছিল।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  12:48 AM