শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে গল্পটি

#
news image

গল্পটি দুই জোড়া নর-নারীর। গোলাম রসুল আর জাহানারা স্বামী-স্ত্রী। রসুল একটি অফিসে কেরানির চাকরি করে। টানাপোড়েনের সংসার কিন্তু ভালোবাসার কমতি নেই। জাহানারার ইচ্ছে শহরে বসন্ত উৎসব দেখতে যাবে। কিন্তু রসুলের একটা নতুন শাড়ি কিনে দেয়ার সামর্থ্য নেই! এদিকে আরেক যুগল পিন্টু আর ডোনা। ডোনা বড়লোকের মেয়ে। পিন্টু বেকার ও বোহেমিয়ান। সে ডোনাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু সে তাকে কথায় কথায় পিন্টুর অবস্থা নিয়ে টিজ করে। পয়লা ফাল্গুনে ডোনা কালচারাল প্রোগ্রামে গান করবে। পিন্টু চায় তাকে একটা নতুন শাড়ি উপহার দিতে। কিন্তু তার সাধ্য নেই। এমন দুই দম্পতির পারিবারিক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বাসন্তী রঙ শাড়ি’। শুভাশিস সিনহার রচনায় এটি নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল। মাহফুজার রহমানের প্রযোজনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, হাসনাত রিপন, সাবিহা রিংকু, হিন্দোল রায়, ফাহিমসহ অনেকে। নির্দেশক হাসান রেজাউল বলেন, ‘গল্পের একপর্যায়ে গোলাম রসুল সততা ছেড়ে ঘুষের টাকায় বৌয়ের জন্য একটি বাসন্তী রংয়ের শাড়ি কেনে। অপরদিকে পিন্টু একটা খেলনা পিস্তল দিয়ে সেই সন্ধ্যায় রসুলের কাছ থেকে শাড়ি ও টাকাণ্ডপয়সা ছিনতাই করে নেয়! এরপর ঘটতে থাকে আরও জটিল সব ঘটনা। আশা করছি গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’ নাটকটি শনিবার বিটিভিতে প্রচার করা হয়।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  12:49 AM