শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে : হানিফ

#
news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে। তিনি বলেন, ‘বিএনপি দেশের ভালো চায় না। তারা আওয়ামী লীগকে হুমকি দেয়, অবাক হয়ে যেতে হয়। আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনে সব দল অংশ গ্রহণ করুক, সেটা আমরা চাই।  জাতীয় নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে।

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে।’  আজ নোয়াখালীর চাটখিল উপজেলা পাচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে মাহবুব-উল হক হানিফ বলেন, ‘নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও ক্রটিমুক্ত করতে আপনাদের যদি সংবিধানের মধ্যে থেকে কোন পরামর্শ থাকে, তা দিতে পারেন। অবশ্যই সেটা বিবেচনা করবে সরকার, সেটা বিবেচনা করবে নির্বাচন কমিশন। তবে সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোসর, যারা পাকিস্তানের তাবেদার, পাকিস্তানের আদর্শ নিয়ে চলে, তাদের কথায় সংবিধান পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই। যদি আপনারা সংবিধানের মধ্যে থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেন, তাহলে আপনাদেরকে স্বাগত। আর যদি না করেন, তাহলে সেটার দায়ভার আপনাদের।’     
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আপনাদের কর্মীদের হত্যার বিচার চান। বিচার হচ্ছে, বিচার তো শুরু হয়েছে। তবে ২০১৩, ১৪ ও ১৫ সালে আপনারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন। সরকারি সম্পদ নষ্ট করেছেন, সে সব মামলা আছে এবং বিচারও হচ্ছে। এসব হত্যাকন্ডের দায়ভার নিয়ে আপানাদের নেত্রীর মত হয় কারাগারে, নয়তো দন্ডপ্রাপ্ত হয়ে পালাতে হবে।’  তিনি বলেন, বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস’র হাতে। বিএনপি-জামাত কখনো বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করেনা। 

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  12:58 AM