শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইতালিকে ছোঁয়া হলো না আর্জেন্টিনার

#
news image

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালিরই থেকে গেলো। ইতালিকে ধরে  ফেলার সুযোগ ছিল টিম আর্জেন্টিনার। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে ড্র করলেই হয়ে যেতো আকাশী সাদাদের, কিন্তু বিধি বাম।

বিশ্বকাপে  প্রথম ম্যাচে আজ মঙ্গলবার সৌদির কাছে ২-১ গোলে হারায় ৩৬-এ দাড়ি টানতে হলো মেসিদের। ইতালির রেকর্ড অজেয়ই থাকলো। মেসি, দি মারিয়াদের এ রেকর্ড ভাঙ্গতে এখন আরো ৩৭ ম্যাচ অপরাজিত থাকতে হবে।

২০১৯ সাল থেকে আর্জেন্টিনার শুরু হয় এই অপরাজিত থাকার পথচলা। একে একে খেলে ফেলে অনেক ম্যাচ। কাতার বিশ্বকাপের আগে আরব আমিরাতের বিরুদ্ধে ৫-০ গোলের বড় জয়ে ইতালির ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল দলটি। এই বিশ্বকাপেই ইতালিকে টপকে যাওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়েছিল ইতালি। আগের রেকর্ডটি ছিল ব্রাজিলের ৩৫ ম্যাচ (১৯৯৩-১৯৯৬)। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩৫ ম্যাচ অপরাজিত থেকে ব্রাজিলকে স্পর্শ করে স্পেন।

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২,  1:58 AM