শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ, জরিমানা আদায়

#
news image

গোপালগঞ্জে  আজ ৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরসহ যৌথ টিম সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চর পুকুরিয়া ও দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স জেএসবি ব্রিক্স, মেসার্স ম্যাক্স ব্রিকস উচ্ছেদ করে। এসময় ওই ৩ ভাটা মালিকে ৩ লাখ টাকা করে মোট মোট ৯ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। জরিমানা আদায়ের পর ভাটা ৩টি উচ্ছেদ করা হয়। আভিযান চলাকালে ভাটাগুলোর চিমুনী ও ক্লীম ভেঙ্গে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে দেয়। 

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন ও পারিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ  অভিযান পরিচালনা করে। পারিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসাদুজ্জমান বলেন, ২০১৯ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ (সংশোধন) আইন অনুযায়ী  গ্রিণ ও ক্লীন গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করি। অবৈধভাবে স্থাপিত ৩ টি ইটভাটা আমরা এ অভিযানে উচ্ছেদ করেছি। ভাটাগুলো লাইসেন্স ছাড়া অবৈধভাবে গড়ে উঠেছিলো। এদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এছাড়া ভাটাগুলো কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করছিলো। 

যেসব ভাটা পরিবেশের ক্ষতি করছে,সেগুলো চিহ্নিত করে আমরা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছি। অভিযানে পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ, গোপালগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটেলিয়ন সদস্যরা অংশ নেন। 

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  10:33 PM