শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

জঙ্গিবাদ সারা বিশ্বের সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

#
news image

শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ সারা বিশ্বের সমস্যা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে তিনি একথা বলেন।  

আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছে।”  পলাতকদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ নিরসনে সরকার কাজ করছে বলে তিনি জানান।  

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান।

 “বিএনপির আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল এবং ক্ষমতা দখলের পরিকল্পনা করছে,” মন্তব্য করে মন্ত্রী বলেন, “এই পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে। অওয়ামী লীগ সরকার জনগণের শক্তিতে চলে।”  

যারা ‘ষড়যন্ত্র’ করে ‘বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে’ তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেন তিনি।  

এ সময় অন্যান্যদের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  2:18 AM