শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

প্রধান টার্গেট শেখ হাসিনা, আ'লীগ নয়: কাদের

#
news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির প্রধান টার্গেট হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নয়।’ তিনি বলেন, ‘১৫ আগস্ট দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) দেশে ছিলেন না। ভাগ্যের কারণে বেঁচে গেলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো। সেদিনও উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে শেষ করা।’ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু হতো না। আজ কর্ণফুলী টানেল উদ্বোধন করা হয়েছে। এটাও হতো না। এসব দেখে বিএনপি নেতাদের অন্তর জ্বালা। মির্জা ফখরুলদের বুকে বড় জ্বালা।’ প্রধানমন্ত্রী জনগণের জন্য রাত জেগেও কাজ করেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছি, রাতে কতক্ষণ ঘুমান? তিনি জানালেন, রাতে তিন ঘণ্টা ঘুমান। দেশের জনগণের জন্য রাত জেগে তিনি কাজ করেন।’ মহিলা আওয়ামী লীগের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  1:45 AM