শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

সরকারের পতন অনিবার্য : মির্জা ফখরুল

#
news image

বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনস্বার্থকে পরোয়া করে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার তাদের কৃতকর্মের জন্য এখন পুরোপুরি জনবিচ্ছিন্ন। তারা শত বাধা ও জুলুম-নির্যাতন চালিয়েও জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না, ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে পারবে না। তাদের পতন অনিবার্য।

আজ রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। পাবনার ঈশ্বরদীতে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ১২ জন কৃষককে গ্রেপ্তার এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার দলীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে হামলা চালিয়ে নেতাকর্মীদের গুরুতর আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। তিনি অবিলম্বে কৃষকদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। 

বিএনপি মহাসচিব বলেন, সরকার জনবিস্ফোরণ দেখে নিজেদের অস্তিত্ব রক্ষায় এখন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিঃশব্দ পরিবেশ সৃষ্টি করতেই তারা বিএনপিসহ বিরোধী দলগুলোকে স্তব্ধ করতে উঠেপড়ে লেগেছে। আর সেজন্যই আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে বিএনপি এবং বিরোধী দলগুলোর সভা-সমাবেশসহ বিভিন্ন গণতান্ত্রিক ও মানবিক কর্মসূচির ওপর বেপরোয়া হামলা শুরু করেছে।

এদিকে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পৃথক বিবৃতিতে নেত্রকোনায় ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে হামলা এবং পাবনায় ১২ জন কৃষককে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও কৃষকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,  12:38 AM