শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

উচ্চ শিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকবে না: শিক্ষামন্ত্রী

#
news image

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখা করার ক্ষেত্রে বয়স কোন বাধা হতে পারে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে বয়সের বাধা তুলে দিতে চাই আমরা। বিশ্ববিদ্যালয়গুলো এই  কাজটি  শিগগিরই করবেন। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগের সময় পরীক্ষা স্থগিত করা হবে কি না এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ কবলিত এলাকাতে পরীক্ষা স্থগিত থাকবে, অন্যত্র চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি কোথাও সমস্যা হয়, তাহলে সেখানকার পরীক্ষাই শুধু স্থগিত থাকবে, দেশের অন্য স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানে  পরীক্ষা চলবে। 

তিনি বলেন, এবার যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে সারাদেশে পরীক্ষার বন্ধ করতে হলো, এটা স্বাভাবিক যে একটা পরীক্ষার একটা ফ্লো থাকে, আমরা তৈরি হতে থাকি পরীক্ষার জন্য। একটা সময় ও রুটিন ঠিক করা থাকে। হঠাৎ সেটায় ব্যাতয় ঘটলে তখন সমম্যা হয়। শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই এই সংকটের মধ্য দিয়ে যেতে হয়। সুতরাং এই বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  12:25 AM