শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ট্রেলারে হাজির প্রসেনজিৎ-মিথিলা

#
news image

চেহারা অনেকটা এক হলেও কি আসলেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে ওঠা যায়? তার অগণিত ভক্ত, গ্রাম বাংলা থেকে শহরের আনাচে কানাচে বাংলা সিনে ইন্ডাস্ট্রি মানেই বুম্বাদা। আর এবার নিজের ভক্ত সাজলেন নিজেই!  ১৭ জুন মুক্তিপ্রতিক্ষীত ‘আয় খুকু আয়’ ছবির বড় টুইস্ট যেন এখানেই। যার ট্রেলার প্রকাশ হলো সম্প্রতি। দুই মিনিটের এই ট্রেলারের মধ্য দিয়ে উঠে এসেছে বাবা প্রজেনজিৎ আর মা মিথিলার গল্প। তাদের মাঝে রয়েছে একমাত্র সন্তান দিতিপ্রিয়াও। রূপালি পর্দার প্রসেনজিৎ-ই একমাত্র ধ্যান জ্ঞান বাস্তবের নির্মলের। এই নির্মলের চরিত্রে পর্দায় অভিনয় করলেন বাস্তবের প্রসেনজিৎ। তিনি এই ছবিতে ডুপ্লিকেট বুম্বা। চেহারায় অনেকটা মিল, সেই কারণেই একসময় নায়ক বুম্বা সেজে স্টেজে অভিনয় করতেন। এখন বয়সের ভাঁজে শরীরের জোর কমেছে, টাক পড়েছে। তার আর সেরকম ডাক খোঁজ নেই। যথারীতি তাকে কথা শোনানোর লোকেরও অভাব নেই, কেউ বলছেন ‘টেকো পোসেন’, আবার কেউ কেউ তাকে স্টেজে দেখামাত্রই জুতো ছুঁড়ে মারছেন! এদিকে দিতিপ্রিয়া অভিনয় করছেন তার মেয়ে বুড়ির চরিত্রে। ছোট থেকে নাচের খুব শখ। বাবার আড়ালেই, পাড়ার মঞ্চে অনুষ্ঠান করে সে। কিন্তু মেয়েকে প্রশ্রয় দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই নির্মলের। দীর্ঘদিন স্টেজে অভিনয় করার পরেও ব্যর্থ হয়েছে সে, স্টেজ তাদের কিছুই দেয়নিৃ তাই পুনরায় মেয়ের ব্যর্থতা দেখতে একেবারেই সে নারাজ। আর এই দিতিপ্রিয়ার মায়ের ভূমিকায় দেখা গেছে ঢাকাই অভিনেত্রী মিথিলাকে। ছবিটি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এতে একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছি। অনেক বড় কিছু না। কিন্তু বুম্বা দা’র সাথে পর্দা ভাগ করাতো বড় ব্যাপার।’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এই চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে সবধরনের ইমোশন। ছবিতে রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন, সোহিনী সেনগুপ্ত- এই প্রথম, এমন দাপুটে-ডাকসাইটে এবং দুর্নীতির চরিত্রে তাকে দেখা যাবে। 

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২২,  1:02 AM