শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

বক্স অফিসে কে এগিয়ে?

#
news image

অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’ মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক চমক দেখিয়েছে। সিনেমাটি এখনো বক্স অফিসে চালকের আসনে রয়েছে। মুক্তির দ্বিতীয় সোমবারেও চমৎকার আয় করতে সক্ষম হয়েছে এটি। গত সোমবার প্রায় ৫.৫০ কোটি রুপি সংগ্রহ করেছে ‘দৃশ্যম ২’। ফলে ভারতে এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৬ কোটি রুপি। বিশ্বব্যাপী ২০০ কোটি ছাড়িয়েছে এর আয়। বক্স অফিস ইন্ডিয়ার সূত্র অনুসারে, দ্বিতীয় সপ্তাহে ‘দৃশ্যম ২’ প্রায় ৪৪ কোটি রুপি নেট আয় করেছে। সিনেমাটির আলাদা একটি দর্শকশ্রেনী রয়েছে এবং মঙ্গলবারেই ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।  অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’-এ অজয় দেবগন, টাবু, অক্ষয় খান্না, শ্রেয়া শরণ এবং ঈশিতা দত্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এদিকে গত শুক্রবার মুক্তি পাওয়া ‘ভেড়িয়া’র আয় গত সোমবার অনেকটা নিম্নমুখী হয়েছে। সিনেমাটি আয় প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে বক্স অফিসে। চতুর্থ দিনে মাত্র ৩.২৫ কোটি রুপি আয় করেছে এটি৷ ‘ভেড়িয়া’ প্রথম চার দিনে প্রায় ৩০ কোটি রুপি ঘরে তুলেছে। প্রথম সপ্তাহে সিনেমাটি ৩৮-৩৯ কোটির মতো আয় করতে পারবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। অমর কৌশিক পরিচালিত ‘ভেড়িয়া’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও কৃতী স্যানন। বরুণ সম্প্রতি একটি থিয়েটারে গিয়েছিলেন তাঁর সিনেমার সাফল্য যাচাই করতে। ভক্তদের সাথে তাঁর কথোপকথন থেকে স্ন্যাপশট শেয়ার করে বরুণ পোস্ট করে লিখেছেন, ‘ভেড়িয়া আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এটির প্রতি আমার আলাদা রকমের অনুভূতি রয়েছে।  এত দর্শকদের প্রেক্ষাগৃহে আসতে দেখে সত্যিই আশ্চর্যজনক লাগছে!” এরপর অজয়ের ‘দৃশ্যম ২’ এর প্রতিও শুভকামনা জানান বরুণ।

প্রভাতী খবর ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  11:08 PM