শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

নুহাশ হুমায়ূনের সিনেমায় যুক্ত হলেন দুই অস্কারজয়ী

#
news image

নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নজর কেড়েছে। এবার এই সিনেমাটিতে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী। ‘গেট আউট’খ্যাত নির্মাতা জর্ডান পিল ও ‘সাউন্ড অব মেটাল’খ্যাত অভিনেতা রিজ আহমেদ নির্বাহী প্রযোজক হচ্ছেন এই সিনেমায়, খবর যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে সংবাদমাধ্যম জেনেছে, স্বল্পদৈর্ঘ্য থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ নিতে যাচ্ছে ‘মশারি’। সেই প্রক্রিয়া চলমান। ভ্যারাইটির প্রতিবেদনে জানানো হয়েছে, পিল ও রিজ ছবিটির সঙ্গে যুক্ত হচ্ছেন তাঁদের প্রযোজনা সংস্থা মনকিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা মৌলিক চিত্রনাট্যকার হিসেবে অস্কার জেতেন ৪৩ বছর বয়সী জর্ডান। সিনেমাটির পরিচালকও তিনি। আর রিজ আহমেদ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা। চলতি বছর সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অস্কার জিতেছেন তিনি। ‘মশারি’তে অভিনয় করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং হুমায়ূন আহমেদের নাতনি নাইরা। সিনেমার গল্পে দেখা যায়, বিশ্ব রক্তপিপাসু মশা দিয়ে ভরে গেছে। শেষ মানুষ হিসেবে দুজন নারী বাংলাদেশে বেঁচে থাকে। তারা অজানা আতঙ্কে মশারির নিচে রাত পার করতে থাকে। এই নতুন পৃথিবীতে বেঁচে থাকার জন্য দুই বোন অপু (সুনেরাহ) ও আয়রা (নাইরা) লড়াই করে। এক রাতে আয়রা মশারি ঠিক করতে বাইরে বের হয়, অপুকেও উঠতে হয় সে সময়। তখন তারা একসঙ্গে ভূতের মুখোমুখি হয়।

প্রভাতী খবর ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  11:14 PM