শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

হাওয়াইয়ে বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু

#
news image

বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের মাউনা লোয়া ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো সোমবার বিস্ফোরিত হয়ে লাভা উদগীরণ শুরু করেছে। মাউনা লোয়া আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা ও ছাই উদগীরণ প্রকৃতির ভয়ংকর রূপ ধারণ করে ছড়িয়ে পড়ছে। আগ্নেয়গিরির চূঁড়ায় গলিত পাথরের নদীগুলোর প্রবাহ দেখা যায়, বিগ আইল্যান্ডের উপরে বাষ্পের বিশাল মেঘ এবং ধোঁয়ার কুন্ডলী দেখা যাচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলেছে, মাউনা লোয়াতে বছরের পর বছর ধরে চাপ তৈরি হচ্ছে, এটি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। হাওয়াইয়ের প্রধান দ্বীপের পশ্চিম উপকূলের কোনা শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরের এই অগ্ন্যুৎপাত দেখা যায়। রোববার মধ্যরাতের কিছু আগে শুরু হওয়া অগ্নুৎপাতটি প্রাথমিকভাবে ক্যালডেরার (অগ্ন্যুৎপাতের কারণে আগ্নেয়গিরির শীর্ষে ধসে পড়া অবতল এলাকা) মধ্যে ছিল, তবে ভলকানোলজিস্টরা বলেছেন, সোমবার থেকে লাভা পাশের ফাটল দিয়ে বেরিয়ে আসছে।

ইউএসজিএস তার ওয়েবসাইটে বলেছে, ‘মাউনা লোয়ার অগ্ন্যুৎপাত শিখর থেকে উত্তর-পূর্ব রিফ্ট  জোনে স্থানান্তরিত হয়েছে যেখানে ফাটল বেশ কয়েকটি লাভা প্রবাহ তৈরি করেছে।’ সংস্থাটি বলেছে, বর্তমানে অগ্ন্যুৎপাত অঞ্চলের নীচে বসবাসকারী লোকদের জন্য কোনও হুমকি নেই, তবে সতর্ক করে দিয়েছে যে আগ্নেয়গিরিটি অস্থির অবস্থায় রয়েছে। ‘অতীতের ঘটনাগুলির উপর ভিত্তি করে ধারণা করা হয়, মাউনা লোয়া রিফ্ট জোন বিস্ফোরণের প্রাথমিক পর্যায়গুলো খুব গতিশীল হতে পারে এবং লাভা প্রবাহের অবস্থান এবং অগ্রগতি দ্রুত পরিবর্তিত হতে পারে।’

বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, বাতাস আগ্নেয়গিরির গ্যাস এবং সূক্ষ্ম ছাই নিচের ঢালে প্রবাহিত করতে পারে, সেইসাথে পেলের চুল (লাভা দ্রুত ঠান্ডা হয়ে গঠিত চুলের মতো ধারালো তন্তু) থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। হাওয়াইয়ানদের আগ্নেয়গিরির দেবী পেলের নামানুসারে এই তন্তুগুলোর নামকরণ করা হয়েছে। এগুলো খুব ধারালো হতে পারে এবং ত্বক এবং চোখের জন্য সম্ভাব্য বিপদ ডেকে আনতে পারে।

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  1:11 AM