শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

লংকাবাংলা ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি পালন

#
news image

লংকাবাংলা ফাউন্ডেশনের আয়োজনে এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট ও জহুরুল ইসলাম সিটি সোসাইটি, আফতাবনগর, ঢাকা এর সহযোগিতায় ২৯শে নভেম্বর, ২০২২ইং তারিখে আফতাবনগরে অবস্থিত জহুরুল ইসলাম সিটি সোসাইটির প্রধান কার্যালয় সংলগ্ন প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি পালন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট এর ফাউন্ডার ডিরেক্টর প্রফেসর ডাঃ মোঃ সালেহ আহমেদ (এমবিবিএস, এফসিপিএস, ফ্যাকো এন্ড রেটিনা স্পেশালিস্ট) এর নেতৃত্বে এক দল অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও পরীক্ষক সারা দিনব্যাপী ৩০০ জনের অধিক ব্যক্তিকে চক্ষু সংক্রান্ত যাবতীয় আনুষঙ্গিক সেবা প্রদান করেন ও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

উক্ত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠানে জহুরুল ইসলাম সিটি সোসাইটির সহ-সভাপতি জনাব এ. কে. এম. আমিনুল হক ফারুকের সঞ্চালনায় সকল প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জনাব মোস্তফা কামাল, এফসিএ; ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট  প্রধান জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম; জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জনাব কামাল হোসেন।

সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান ও লংকাবাংলা ফাইন্যান্স এর ২৫ বছর পূর্তিকে বিশেষ অর্থবহ করে তুলতে লংকাবাংলা ফাউন্ডেশন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে এই ধরণের সেবামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  2:19 AM