শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়ার বিজয়ীরা পুরস্কারের অর্থ পেলেন বিকাশে

#
news image

প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্টেরে মাধ্যমে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কারের অর্থ বিজয়ীদের মধ্যে বিতরণ করা হলো। সম্প্রতি রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদেরকে বিকাশের মাধ্যমে দেয়া পুরস্কারের অর্থের স্মারক, পদক ও ট্রফি তুলে দেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে দেশজুড়ে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ ক্রীড়াবিদ দেশের ১৩টি ভেন্যুতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন। মাসব্যাপী এ আয়োজনে ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে পুরস্কারের অর্থ সরাসরি বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টে প্রদান করা হয়।

আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আরও বিকশিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা ব্যক্ত করেন যে, এভাবেই তারা একদিন চূড়ান্ত উৎকর্ষ অর্জন করে বিশ্বকাপে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’-কে প্রতিপাদ্য হিসেবে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। আসরের প্রত্যেক ইভেন্টে অংশ নেয়া প্রথম তিনজন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  2:23 AM