শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

চীনের গুয়াংজুতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

#
news image

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজুতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ সূত্রে এ কথা জানা গেছে। ফুটেজে দেখা গেছে, রাস্তায় কমলা ও নীল ব্যারিকেড দেয়া হয়েছে। হৈ চৈ ও চেঁচামেঁিচর শব্দ শোনা যাচ্ছিল এবং লোকজন পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুঁড়ছে। এ সময়ে কিছু লোককে পুলিশ পেছনে হাত বাঁধা অবস্থায় ধরে নিয়ে যায়। বুধবার চেন নামে গুয়াংজুর বাসিন্দা জানান, তিনি প্রায় একশ’ পুলিশকে হাইজু জেলার হোয়াইজো গ্রামে সমবেত হতে দেখেছেন। পুলিশ মঙ্গলবার রাতে এখান থেকে অন্তত তিনজনকে আটক করে নিয়ে যায়।হাইজু জেলায় ১৮ লাখেরও বেশি লোকের বাস। এখানে করোনা সংক্রমণ প্রতিরোধে অক্টোবর থেকে লকডাউন চলছে। নভেম্বরের প্রথমদিকেও এখানে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়।

উল্লেখ্য, চীনের রাজধানী বেইজিংসহ বড়ো বড়ো বিভিন্ন শহরে চলমান বিক্ষোভের অংশ হিসেবেই এখানেও প্রতিবাদ চলছে। দেশটির শূন্য কোভিড নীতির প্রতিবাদে ব্যতিক্রমী এ বিক্ষোভে অংশ নেয় লোকজন। করোনা সংক্রমণ কমাতে চীনা কর্তৃপক্ষের নেয়া কঠোর নীতি জনগনের মনে হতাশা তৈরি করেছে। তারা লকডাউন, কোয়ারেন্টিন ও গণহারে করোনা পরীক্ষা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। সম্প্রতি চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পদত্যাগ দাবি করে। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়সহ আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকেও বিক্ষোভের খবর শোনা গেছে। যদিও চীনে প্রেসিডেন্ট শি জিন পিং এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ কিংবা শ্লোগান দেয়ার ঘটনা বলতে গেলে বিরল। দেশটির আইন অনুযায়ী সরকার ও প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনাকারীদের কঠোর শাস্তির বিধান রয়েছে। 

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  11:58 PM