শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বিয়ের অনুভূতি সত্যিই অসাধারণ : অভিনেতা পলাশ

#
news image

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বলেছেন, ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো আসা। এ জেলার মানুষ অনেক সুন্দরভাবে আমাকে গ্রহণ করেছেন। এটি আসলে আমার জন্য অনেক বেশি গর্বের। ঠাকুরগাঁওয়ে আসার অনুভূতি আর বিয়ের অনুভূতি দুটিই অসাধারণ। সংসার জীবনে যেন সুখী হতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের মেগা শো-রুম ‘১৬ আনা’র উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

বিবাহিতদের নিয়ে ‘বিবাহিত পয়েন্ট’ আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে হওয়ার খুব বেশি দিন হয়নি। ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন একেবারে আলাদা। দেখা যাক পরবর্তীতে কী করা যায়। সবাই পাশে থাকলেই সম্ভব।

মেগা শো-রুম ১৬ আনার স্বত্বাধিকারী লিফাত বলেন, আমরাই প্রথম এই শহরে মেগা শো-রুমের যাত্রা শুরু করলাম। আজকে পলাশ ভাই এসে আমাদের ধন্য করেছেন। সবাইকে ১৬ আনায় আসার দাওয়াত রইলো।

নিজস্ব সংবাদদাতা

১৬ ডিসেম্বর, ২০২২,  8:56 PM