শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

ইমরান, শাহবাজদের কাছে হাফিজের প্রশ্ন, সাধারণ মানুষ কেন ভুগবে

#
news image

রাষ্ট্রক্ষমতা নিয়ে ‘লড়াই’ চলছে পাকিস্তানে। অনাস্থা ভোটে ইমরান খানকে হারিয়ে দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসেছেন শাহবাজ শরিফ। অন্যদিকে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান। সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা অস্থিতিশীল। এটি নিয়ে ইমরান-শাহবাজ দুজনকেই একটি প্রশ্ন করেছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।
রাষ্ট্রক্ষমতা নিয়ে শাহবাজ আর ইমরানের দ্বন্দ্বে ভুগছে পাকিস্তানের সাধারণ মানুষ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইমরান ও তাঁর দলের নেতা–কর্মীরা আন্দোলন করছেন। এরই মধ্যে রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েছেন তাঁরা। ইমরান ও তাঁর সমর্থকদের ঠেকাতে আগেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে শাহবাজ সরকার।
পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর গুলি উপেক্ষা করে ইসলামাবাদে নিজেদের অবস্থান ছাড়ছে না তেহরিক-ই-ইনসাফের নেতা–কর্মীরা। ইসলামাবাদের ‘রেড জোন’-এর নিরাপত্তার জন্য তাই সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শাহবাজ সরকার।
এর মধ্যেই ইসলামাবাদ-লাহোরসহ পাকিস্তানের কিছু শহরে দেখা দিয়েছে নানা রকম সংকট। সেসব সংকট সবার সামনে তুলে ধরেছেন হাফিজ। গতকাল লাহোরেও ইমরানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। সেখানে সংকট দেখা দিয়েছে জ্বালানি তেল ও নগদ টাকার।
বিষয়টি একদমই ভালো লাগছে না হাফিজের। আর সেটা তিনি জানিয়েছেন টুইট করে, ‘লাহোরের কোনো পেট্রল স্টেশনে পেট্রল নেই? এটিএম মেশিনে টাকা নেই?’ হাফিজের টুইটের শেষ এখানেই নয়। টুইটে পরের অংশে তিনি একটি প্রশ্ন করেছেন, ‘রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ কেন ভুগবে?’
হাফিজ টুইটটিতে পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ শাহবাজ, ইমরান, মরিয়ম নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টো জারদারিকে ট্যাগ করেছেন। কে জানে হাফিজের টুইট তাঁদের নজরে আসবে কি না, আর অদূর ভবিষ্যতে দেশটিতে চলমান সমস্যার সমাধানই–বা হবে কি না!

প্রভাতী খবর ডেস্ক

২৭ মে, ২০২২,  12:14 AM