শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

১৫ বছর পর একসঙ্গে...

#
news image

ইমন ও মম’র চলচ্চিত্রে অভিষেক হয় ১৫ বছর আগে, একসঙ্গে। ছবিটির নাম ‘দারুচিনি দ্বীপ’। বানিয়েছিলেন  তৌকীর আহমেদ। ২০০৭ সালে এটি মুক্তি পায়। এর পরের অবস্থা সেই গানের মতো- দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে...। ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। মাঝে মাঝে ইমন যেমন নাটক করতেন, মমও মাঝে মাঝে সিনেমায় ঢুঁ মেরেছেন। তবে ১৫ বছরে এক আর হওয়া হলো না তাদের। অবশেষে আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন এই জুটি। ছবির নাম ‘আগামীকাল’। ৩ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেনিশ্চিত করেছেন এর নির্মাতা অঞ্জন আইচ ও অভিনেতা মামনুন ইমন। মমকে নিয়ে ফের প্রেক্ষাগৃহে ফেরা প্রসঙ্গে ইমন বলেন, ‘‘দারুচিনি দ্বীপ’ ছিল আমাদের প্রথম ছবি। তবে ‘আগামীকাল’-এ দর্শক আমাদের অন্যভাবে দেখতে পাবেন। মানে আরও পরিণত। আমি বলবো, এটা একটা ভালো গল্পের ছবি। গত ঈদের পর দর্শকরা আবার প্রেক্ষাগৃহে ফিরছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্যই আমাদের ছবিটি মুক্তি পাচ্ছে।’’ ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  12:49 AM