শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

আবারও প্রবাসে ফিরে যাচ্ছেন মুনমুন

#
news image

গত বছর মে মাসে কানাডায় কন্যাসন্তানের মা হয়েছিলেন রুমানা মালিক মুনমুন। এরও দুই বছর আগে থেকে কানাডাতেই বসবাস করছিলেন এই উপস্থাপিকা-মডেল ও অভিনেত্রী। আড়াই বছর পর নভেম্বরে দেশে ফিরেছিলেন। এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘তোমার জন্য রান্না’র ২৬ পর্ব উপস্থাপনা করেন তখন। দেশে ফিরেই মুনমুন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন 'রাঙা সকাল'-এর একটি পর্বে অংশ নেন। এখানে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্পের কথা জানিয়েছেন। জানা গেছে, আসছে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার প্রস্তাব পেলে করবেন। পরে আরো কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে তাঁকে। ছয় মাস ছুটি কাটানোর পর ফের কানাডা ফিরে যাচ্ছেন মুনমুন। ৩১ মে ঢাকা ছাড়বেন তিনি। মুনমুন বলেন, ‘সময়টা দারুণ কেটেছে। একদিকে সন্তান সামলেছি, আবার কাজও করেছি। আমাকে সহযোগিতা করেছেন সবাই। আবার কবে দেশে ফিরব তা এখনই বলতে পারছি না। তবে সুযোগ পেলে অবশ্যই বারবার মাতৃভূমিতে আসব।’ ২০০৬ সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টারের তৃতীয় রানার-আপ হন মুনমুন। ২০০৭ সাল থেকে মুনমুন টেলিভিশন রিয়ালিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার উপস্থাপনা করছিলেন।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  9:56 PM