শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

এবার সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক ফারুকী

#
news image

অস্ট্রেলিয়ার ‘সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল (এসএফএফ) ২০২২’ কর্তৃপক্ষ তাদের প্রতিযোগিতা পর্বের জুরিদের নাম ঘোষণা করেছে। সেখানে পাঁচ বিচারকের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খ্যতনামা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আগামী ৮ জুন উৎসব শুরু হবে। চলবে ১৯ জুন পর্যন্ত। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। এই বিচারকরা প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমার মধ্যে থেকে একটিকে পুরস্কার দেয়ার জন্য চূড়ান্ত করবেন। মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে অন্য জুরিরা হলেন অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া), তিনি জুরি সভাপতিও, বাফটা মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার বিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক নাশেন মুডলি গণমাধ্যমে বলেন, ‘অফিসিয়াল প্রতিযোগিতায় দারুণ সব সিনেমা এবং পরিচালকদের কাজ থাকবে। জুরিদের কাজ কঠিন হবে বলে মনে হচ্ছে।’ এবার বসতে যাচ্ছে উৎসবের ১৩তম আসর। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে সাহসী ও আধুনিক চলচ্চিত্রকে স্বীকৃতি দেয়া হয়। ১৯ জুন স্টেট থিয়েটারে পর্দা নামবে উৎসবের। সেদিন বিজয়ীর নামও ঘোষণা করা হবে।

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  10:01 PM