শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এবার কোক স্টুডিও কনসার্টে জেমস

#
news image

পাকিস্তান-ভারত হয়ে চলতি বছর বাংলাদেশেও যাত্রা করেছে কোক স্টুডিও। এরমধ্যে প্রকাশ পেয়েছে তাদের পাঁচটি গান। যে গানগুলোর রেশ নিয়ে অর্ণব-পান্থ কানাইদের হাত ধরে উঠে এসেছেন অনিমেষ, বগা তালেব, নন্দিতা কিংবা ঋতু রাজদের মতো প্রতিভাবানরা। সুখবর হলো, এই তরুণদের সঙ্গে এবার একই মঞ্চে পাওয়া যাবে রকস্টার জেমসকে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বাউল মুখপাত্র রবিন। জানা গেছে, এই কনসার্টে আরও থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট দলগুলোর পরিবেশনা। আর পুরো আয়োজনটি হচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে, ৯ জুন। বিকাল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ৯টা পর্যন্ত। প্রথম বড় কোনও কনসার্টে গান গাওয়া প্রসঙ্গে ‘নাসেক নাসেক’-খ্যাত অনিমেষ রায় বলেন, ‘টুকিটাকি গানবাজনা করলেও কোক স্টুডিও আমাকে নতুনভাবে শ্রোতাদের কাছে পরিচিত করেছে। শ্রোতারাই আমার গানের প্রাণ। কোক স্টুডিও বাংলার প্রথম গানটি এখন শ্রোতাদের মুখে মুখে। কনসার্টেও গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আশা করছি।’ আয়োজকরা জানান, বেলা ১টা ৩০ মিনিট থেকে একে একে মঞ্চে উঠবেন শিল্পীরা। কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহীদের। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনও ৩টি বোতলের ক্যাপের নিচের ৩টি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। কোক স্টুডিও বাংলার এই কনসার্ট উপভোগের সঙ্গে আরও একটি বাড়তি আকর্ষণ রেখেছে কোকা-কোলা। ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তোলা যাবে এই কনসার্টে।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুন, ২০২২,  10:18 PM