শিরোনামঃ
বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম!

চুরি করা টাকার ঘাটতি মেটাতে গ্যাসের মূল্যবৃদ্ধি: রিজভী

#
news image

উন্নয়নের নামে চুরি করা টাকার ঘাটতি মেটাতেই  সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। রোববার (৫ জুন) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তায়নে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ রক্ষা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার দেশের মানুষকে অধমে পরিণত করেছে দুঃশাসনের দ্বারা। জনগণের গলা কাটার জন্যই সরকার গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। উন্নয়নের নামে চুরি করা টাকার ঘাটাতি মেটাতেই সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, মানুষ বাজারে গিয়ে হাহাকার করছে। দেশের এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নাকি পদ্মা সেতু উদ্বোধনের দিন ৬৪ জেলায় উৎসব করবেন। ওনার (প্রধানমন্ত্রীর) মনের মধ্যে উৎসব থাকতে পারে, কিন্তু দেশের কোটি কোটি মানুষ না খেয়ে হাহাকার করছে।

রিজভী বলেন, সরকার আমাদের পদ্মা সেতু, ফ্লাইওভার মেট্রোরেল দেখাচ্ছে। আবার অহংকার করে বলছেন টুস করে ফেলে দেবেন। শুধু কি হর্ন বাজালেই শব্দদূষণ হয়। প্রধানমন্ত্রীর মতো একটা জায়গা থেকে তিনি যখন এমন কথা বলেন, এটা একটা বড় ধরনের শব্দদূষণ তৈরি করে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলমের সভাপতিত্বে ও ডিইউজের সহ-সভাপতি সাংবাদিক রাশেদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২২,  10:20 PM