শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এবার তুর্কি আলোকচিত্রীর ক্যামেরায় মেহজাবীন

#
news image

ঘুরে-বেড়াতে পছন্দ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সুযোগ পেলেই দেশে-বিদেশেও ঘুরতে যান তিনি। গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। তুরস্কে ছুটিতে ঘুরে বেড়ানোর সময় মনের একটি ইচ্ছে পূরণ করেছেন মেহজাবীন। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফটের ‘ওয়াইল্ডেস্ট ড্রিম’ গানের একটি দৃশ্যের আদলে তুরস্কে একটি ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। জানা যায়, ভিডিওটি নির্মাণ করেছেন তুর্কি আলোকচিত্রী সাবান সিফজিবাসসা। ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন মেহজাবীন। ভিডিওটির ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘আলোকচিত্রী সাবানের সহযোগিতা ও প্রচেষ্টা কখনো ভুলবো না। ’তার তোলা বেশ কয়েকটি ছবিও ফেসবুকে শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোর ক্যাপশনেও আলোকচিত্রীর নাম উল্লেখ করার পাশাপাশি টেলর সুইফটের ‘ওয়াইল্ডেস্ট ড্রিম’ গানটির কয়েক লাইন তুলে ধরেন তিনি। মেহজাবীনের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই তার রূপের প্রশংসায় মেতেছেন ভক্তরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ ঘুরেছেন মেহজাবীন। বুধবার নিজের ফেসবুকে নিউইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটির ছবি দিয়েছিলেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছিলেন, ‘কেন তাকিয়ে আছো আমার দিকে?’ দেশে ফিরে ৩৮ দিন পর গত শনিবার কাজে যোগ দিয়েছেন মেহজাবীন। রাজধানীর কাউলা এলাকায় শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। নির্মাতা অনন্য ইমনের পরিচালনায় নাটকটিতে মেহজাবীনের সহশিল্পী সুদীপ বিশ্বাস। নাম ঠিক না হওয়া নাটকটি ঈদুল আজহায় প্রচার হবে।

প্রভাতী খবর ডেস্ক

০৫ জুন, ২০২২,  10:41 PM