শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

করণের জন্মদিনের পার্টি, করোনায় আক্রান্ত ৫০

#
news image

দিন কয়েক আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। জন্মদিনের বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন করণ। তার জন্মদিন পার্টি যেন চাঁদের হাট। টিনসেল টাউনে কোনও বড়সড় উৎসবও বলা চলে। করণের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা। মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে আয়োজিত এই পার্টিতে হাজির ছিলেন হৃতিক রোশন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদবানি, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা এবং করিনা কাপুর খানের মতো বলিউডের একগুচ্ছ তারকা। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে অনুযায়ী, করণ জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত। নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনায় আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করছেন না। রিপোর্টে বলা হয়েছে সূত্র মারফত খবর, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে করণ জোহরের অনেক ঘনিষ্ঠ বন্ধু পার্টি থেকে কোভিডে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই প্রকাশ করতে চাইছেন না তারা কোভিড পজিটিভ। কার থেকে বাকি তারকাদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে তা বলা মুশকিল।’ একই সঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কার্তিক আরিয়ানের সঙ্গে ছবির প্রচারে থাকা এক অভিনেত্রীর থেকে এটি ছড়িয়েছে। অক্ষয় কুমার এবং কার্তিক আরিয়ানের মতো তারকারা গত কয়েক সপ্তাহে কোভিড পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছেন। শরীরে মহামারি থাবা বসানোর কারণে এই বছর ‘আইফা ২০২২’-এ পৌঁছতে পারেননি তারা। যদিও এগুলো স্রেফ জল্পনা এবং এর সঙ্গে সম্পর্কিত কোন তথ্য প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। 

প্রভাতী খবর ডেস্ক

০৫ জুন, ২০২২,  10:42 PM