শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ফখরুলকে পাগল আর শিশু খুঁজে আনতে বললেন কাদের

#
news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নয়। কাজেই ফখরুল সাহেব আপনি পাগল আর শিশু খুঁজে আনেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে নিরপেক্ষ সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ক্ষমতা থেকে চলে যাবেন। তাহলে নিরপেক্ষ কে? আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন- নিরপেক্ষ শুধু পাগল আর শিশু।

মির্জা ফখরুল শেখ হাসিনার পদত্যাগ দাবি করার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু তৈরি করা, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল তৈরি করেছেন শেখ হাসিনা।  শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছেন তিনি। এটা কি তার (শেখ হাসিনার) অপরাধ? প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে স্বল্প উন্নয়নের দেশে রূপান্তরিত করেছেন। প্রবৃদ্ধিতে এশিয়ার প্রথম সারির দেশ হয়েছে বাংলাদেশ, এটা কি তার অপরাধ? কি অপরাধে তিনি পদত্যাগ করবেন? শেখ হাসিনা পদত্যাগ করলে কার হাতে ক্ষমতা দেবেন?

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এ বি এম মাজহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও শাহ আলী থানা আওয়ামী লীগ সভাপতি আগা খাঁন মিন্টু প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২২,  8:35 PM