শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

অনবদ্য রেকর্ড গড়লেন অপূর্ব

#
news image

অনবদ্য এক রেকর্ড করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বাংলা নাটকের ইতিহাসে প্রথম অভিনয়শিল্পী হিসেবে তার অভিনীত ৫০টি নাটক ইউটিউবে কোটি ভিউয়ার পূর্ণ করলো। আর সেটা হয়েছে বেশ অল্প সময়ে। আলোচিত ‘বড় ছেলে’ নাটক দিয়ে প্রথম কোটির ঘরে প্রবেশ করেন এই অভিনেতা। সেটিই ছিল ইউটিউবে কোটি ভিউয়ার পূর্ণ করা বাংলাদেশের প্রথম নাটকও। সিডি চয়েস থেকে প্রকাশ হয়েছিল সেটি। সর্বশেষ ৫০তম নাটক হিসেবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো অপূর্ব অভিনীত ‘বস আই হেট ইউ’। এটি হয়েছে মাত্র ১৯ দিনে। নিজের সফলতার এই খবরটি ফেসবুক পেজের মাধ্যমে ভক্ত-শুভাকাক্সক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন অপূর্ব। সেখানে অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে আমার অভিনীত ৫০টি নাটক ইউটিউবে কোটি ভিউয়ারের রেকর্ড গড়েছে। এটা দর্শকদের জন্যই সম্ভব হয়েছে। তারাই আমাকে এ জায়গায় এনেছেন। এটি সত্যিই আনন্দিত হওয়ার মতো সংবাদ আমার জন্য। শুরু থেকেই বলে আসছি দর্শকই আমার কাজের প্রাণ। মানুষ আমার কাজকে অনেক বেশি ভালোবাসেন। আর সে কারণেই এটা সম্ভব হয়েছে। এই অভিনেতা আরও বলেন, দর্শকরা ছাড়াও আমি ধন্যবাদ দিতে চাই কোটি ভিউ পাওয়া এই ৫০ নাটকের পরিচালক-সহশিল্পীদেরও। যারা এই নাটকগুলো পরিচালনা করেছেন, সহশিল্পী ছিলেন কিংবা যে যেখানে কাজ করেছেন তাদের সবার পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। এটা আসলে একটা টিমওয়ার্ক। সবাই মিলে ভালো কাজ না করলে আউটপুট ভালো হয় না। সুতরাং এ কৃতিত্ব শুধু আমার নয়, এই ৫০ নাটকের সঙ্গে জড়িত সকলের।

প্রভাতী খবর ডেস্ক

১০ জুন, ২০২২,  11:57 PM