শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

স্ট্রোক হলে প্রতি সেকেন্ডে যা করতে হবে

#
news image

বিশ্বে স্ট্রোক ব্যাপক আকার ধারণ করেছে। ২৫ বছরের ওপরে যাঁদের বয়স তাঁদের প্রতি চারজনে একজনের জীবনে কাল হতে পারে স্ট্রোক। কভিড সংক্রমণ স্ট্রোকের ঝুঁকি আরো বাড়িয়েছে। কারো স্ট্রোক হলে মগজের টিস্যু আর লাখ লাখ নিউরন বিলীন হতে থাকে, সময় তাই বহু মূল্যবান। স্ট্রোক হলে মগজে রক্তের সরবরাহ বাধা পায়। অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, মগজেরও ক্ষতি হয়।

কিভাবে হয় স্ট্রোক?
স্ট্রোক দুইভাবে হতে পারে। বেশির ভাগ সময় মগজে রক্ত সরবরাহ করে এমন ধমনিতে রক্তের পিণ্ড বা ক্লট জমলে, মগজে রক্তের প্রবাহ কমে যায়। একে চিকিৎসার ভাষায় বলে ইস্কিমিয়া স্ট্রোক। আবার মগজে রক্ত ক্ষরণ বা হেমোরেজের জন্যও স্ট্রোক হতে পারে। কোনো সূক্ষ্ম ধমনি ছিন্ন হলে রক্ত চুয়ে পড়ে মগজে। এর ফলে যে স্ট্রোক হয় তাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক।

স্ট্রোকের কারণে যেসব ক্ষতি হয়
♦ স্ট্রোক থেকে হতে পারে স্থায়ী ক্ষতি, আংশিক প্যারালিসিস
♦ বাকশক্তি কমে যেতে পারে
♦ স্মৃতিও লোপ পেতে পারে

কারণ
♦ উচ্চ রক্তচাপ
♦ ডায়াবেটিস
♦ স্থূলতা
♦ উচ্চ কোলেস্টেরল
♦ তামাক ব্যবহার
♦ হৃদরোগ
♦ অস্বাস্থ্যকর
♦ মদপান
♦ ব্যায়াম না করা
♦ স্ট্রেস

করণীয়
প্রথমেই খেয়াল করুন, তাঁর মুখের এক পাশ ঝুলে গেছে কি না। এ সময় তাঁকে হাসতে বলুন, খেয়াল করে দেখবেন, একপাশ ঝুলে গেছে কি না। দুই হাত তুলতে বলে দেখুন, এক পাশ দুর্বল বা অবশ হয়ে গেছে কি না। সহজ বাক্য বলতে বলুন। কথা জড়িয়ে যাচ্ছে কি না, তা লক্ষ করুন। যেকোনো একটি উপসর্গ দেখা দিলে সময় ব্যয় না করে ৯১১-এ কল করুন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রেখে, ধূমপান এড়িয়ে, স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে এবং ব্যায়াম করে ৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা যায়।

স্ট্রোক সম্পর্কে জানাচ্ছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী,সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ

প্রভাতী খবর ডেস্ক

১২ জুন, ২০২২,  10:48 PM