শিরোনামঃ
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের দুর্নীতি অনিয়মের তদন্তের দাবি মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার

জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে: অর্থমন্ত্রী

#
news image

কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে অস্বাভাবিক মূল্যস্ফীতির কমবেশি বাংলাদেশের অর্থনীতিতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রতিটি বাজেটেই সরকারের উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকসহ সরকারের আয়-ব্যয়ের হিসাব প্রাক্কলন করা হয়। পরে বাজেট বাস্তবায়নকালে যৌক্তিক কারণে কখনো কখনো কিছুটা সংশোধনের প্রয়োজন হয়। এ বছরের প্রেক্ষাপট সবার জানা। কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গোটা বিশ্ব অর্থনীতিতে অস্বাভাবিক মূল্যস্ফীতি ঘটেছে। যার কমবেশি বাংলাদেশের অর্থনীতিতে আঘাত হেনেছে। সেটা বিবেচনায় নিয়ে সম্পূরক বাজেটে যৌক্তিক কারণে ব্যয় এবং ঘাটতি কিছুটা সমন্বয় করতে হয়েছে। তবে আমাদের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত দশমিক দুই শতাংশ অপরির্তিত রয়েছে। আশা করা যায়, চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে।

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২২,  12:36 AM