শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

বন্যার্তদের পাশে দাড়ালেন হানিফ সংকেত

#
news image

সিলেট-সুনামগঞ্জের বন্যা গোটা দেশের জন্যই দুর্যোগ। তাই যে যার অবস্থান থেকে ওই অঞ্চলের মানুষকে সহযোগিতা করছেন। দেশের জনপ্রিয় ব্যক্তিত্বরাও পিছিয়ে নেই। নন্দিত উপস্থাপক হানিফ সংকেত জানিয়েছেন, তিনিও বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। গতকাল রোববার  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। হানিফ সংকেত বন্যার পরিস্থিতি তুলে ধরে ফেসবুক পেজে লেখেন, ‘আধ্যাত্মিক ঐতিহ্যের পুণ্য ভূমি, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী সিলেটে ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষ। সময়ের সাথে সাথে বাড়ছে পানি, ডুবছে জনপদ, বাড়ছে দুর্ভোগ। বাড়ছে খাদ্য ও পানির চরম সংকট। যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন। এরইমধ্যে চলছে অবিরাম বর্ষণ। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশংকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন।’ তিনি আরও লেখেন, ‘মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অসহায় মানুষ। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও চেষ্টা করছি দুর্গতদের পাশে দাঁড়াতে। দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান-আসুন সবাই মিলে এই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াই। বাড়িয়ে দেই সহযোগিতার হাত।’

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুন, ২০২২,  10:43 PM