শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

“গরু কোরবানি না দিয়ে এবার বন্যার্তদের পাশে দাঁড়াব”

#
news image

সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে। বানভাসি অন্তত ৪০-৫০ লাখ মানুষ। তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। অনেকেই আবার তাঁদের সাহায্যের জন্য তহবিল গঠন করছেন। এই তালিকায় যোগ দিয়েছেন ঢাকাই সিনেমা আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় অনন্ত জানিয়েছেন, প্রতি বছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেবো। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। অনন্ত আরও বলেন, শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘দিন দ্য ডে’ সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন তাঁদের পাশে দাঁড়াবো। বন্যার্তদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়ে অনন্ত জলিল বলেন, আমরা কেউই টাকা নিয়ে কবরে যাবো না। আমরা সবাই যে টাকা উপার্জন করবো, তা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও তাদের অনেকের উপকার হবে। এ ছাড়া শোবিজের অনেক তারকাই মানবিক বিপর্যয়ে প্রার্থনার পাশাপাশি সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন।

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুন, ২০২২,  10:46 PM