শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সাবেক স্বামীর প্রশংসায় শ্রীলেখা

#
news image

বিশ্ব বাবা দিবস ছিল গত রোববার। তাই বিচ্ছেদ হলেও নিজের প্রাক্ত স্বামী মেয়ের বাবা শিলাদিত্যকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে ভুলেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানান, 'শিলাদিত্য হলো সব থেকে ভালো বাবা। আজকের দিনটা শুধুই শিলাদিত্যর। প্রায় ১০ বছর হলো স্বামী শিলাদিত্যর সঙ্গে আইনি বিচ্ছেদ হলেও বাবা-মা উভয়েই তাদের মেয়েকে দেখভাল করেন বলে আনন্দবাজারকে জানিয়েছেন শ্রীলেখা। তিনি বলেন, আমি কোনও দিনই একা মাইয়াকে বড় করিনি। ২০১৩-এ আমাদের আইনি বিচ্ছেদ হয়। তার আগের প্রায় দেড় বছর আলাদা থাকতাম। কোনও দিন মেয়েকে নিয়ে টানাটানি করিনি। সন্তানকে বড় করছি আমরা একসঙ্গেই। ’ শ্রীলেখা জানান, ছোট থেকেই খুব বুঝদার তার মেয়ে। বাবা-মায়ের আলাদা থাকা নিয়ে কোনও দিন কান্নাকাটিও করেনি। বাবা-মায়ের আলাদা থাকাটাকে নিজের মতো করেই মানতে শিখেছে মেয়েটা। তার কথায়, ‘কোনও দিন ওকে দেখিনি মন খারাপ করেছে, বা বলেছে কেন মা-বাবা একসঙ্গে থাকে না। নিজের মনে মনে যদি কষ্ট পেয়েও থাকে, নিজের মতো বুঝিয়েছে নিজেকে। ’’ অভিনেত্রী আরও জানান, সপ্তাহের চার দিন তার কাছে, তিন দিন বাবার কাছে থাকে মেয়ে। এই কয়েক দিন আগেই বাবার সঙ্গে পাহাড় ঘুরে এসেছে মেয়ে। বাবা বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছেন আবার। কোনও দিন ইচ্ছে হলে একসঙ্গে খেতেও গিয়েছেন রেস্তোরাঁয়। শ্রীলেখা বলেন, ‘আমি একার কৃতিত্ব নিতেই পারব না। কারণ মেয়েকে আমি একা মানুষ করিনি। ওকে বড় করার আশি শতাংশ কৃতিত্ব শিলাদিত্যর। এই বিশেষ দিনটা শুধুমাত্র শিলাদিত্যরই হয়ে থাক। '

প্রভাতী খবর ডেস্ক

২০ জুন, ২০২২,  10:44 PM