শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি কেতানজি

#
news image

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বিচারপতি পদে কেতানজি ব্রাউন জ্যাকসনের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সিনেটে ভোটে তার মনোনয়ন নিশ্চিত করা হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, কেতানজি ব্রাউন জ্যাকসন এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে প্রথম আফ্রিকান-আমেরিকান বা প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি। এতে আরো বলা হয়েছে, ভোটাভুটির ঐতিহাসিক মুহূর্তটিতে সভাপতিত্ব করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কেতানজি ব্রাউন জ্যাকসনের পক্ষে ভোট দিয়েছেন সুসান কলিন্স, লিসা মুরকোস্কি এবং মিট রমনি। এরা সবাই রিপাবলিকান সদস্য। যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগ প্রশ্নে গত মাসে সিনেট জুডিশিয়ারি কমিটির সামনে চার দিন ধরে শুনানি হয়। তখন ডেমোক্র্যাটরা ৫১ বছর বয়সি কেতানজির অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার প্রশংসা করেছিলেন। প্রায় ১০ বছর ধরে ফেডারেল ও আপিল বিভাগে বিচারক হিসেবে  কেতানজি কাজ করেছেন। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ৮৩ বছর বয়সি বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলে মনোনীত করেন। টেলিভিশনে বিচারপতি নিয়োগের ভোট দেখার জন্য কেতানজিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন জো বাইডেন। ভোটে কেতানজির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর জো বাইডেন টুইটারে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন।

মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লিখেছেন, কেতানজির মনোনয়ন নিশ্চিতকরণ ছিল আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের সর্বোচ্চ আদালতে যুক্তরাষ্ট্রের বৈচিত্র্য প্রতিফলিত করার আরেকটি পদক্ষেপ নিতে পেরেছি। তিনি একজন অবিশ্বাস্য বিচারপতি হবেন এবং আমি খুবই সম্মানিত বোধ করছি যে, তার সঙ্গে এ ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিতে পারছি।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল, ২০২২,  7:32 AM