শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ বিষয়ক সেমিনার জাপানে

#
news image

জাপানের সাইতামা সিটির ওমিয়া সিভিক সনিক হলে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ সেমিনােেরর আয়োজন করছে। 
বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
জাপানের বিভিন্ন কোম্পানি এবং জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রায় ২শ’ প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ করেন।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি জাপানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রকল্পে জাপানের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানান। এ ছাড়া, জাপানের জনসংখ্যা হ্রাস এবং ক্রমবর্ধমান শ্রমিক ঘাটতির প্রসংগ তুলে ধরে তিনি জাপানিজ কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ জনশক্তি নিয়োগের আহবান জানান।
পরবর্তী অংশে সাইতামা সিটির ডিপার্টমেন্ট অব কমার্স, ইন্ডাস্ট্রি এন্ড ট্যুরিজম এর পরিচালক হিতোশি শিবুইয়া বক্তব্য রাখেন। সেমিনারে ‘বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুবিধা’ বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ দূতাবাস টোকিও এর মিনিস্টার (কমার্স) ড. আরিফুল হক এবং ‘বাংলাদেশের দক্ষ মানবসম্পদের যথোপযোগী সদ্ব্যবহারের ক্ষেত্রে জাপান-বাংলাদেশের পারষ্পারিক সহযোগিতাঃ- প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন  দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (লেবার) মো. জয়নাল আবেদিন। সেমিনারে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (মেটি)-এর দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক নরিইয়োশি ফুকুওকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সম্ভাবনার উচ্ছ্বসিত প্রশংসা করেন।
এছাড়া, ইয়োজি আন্ডো, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, জেট্রো বাংলাদেশ ধারণকৃত ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ সম্পর্কে আলোচনা করেন। জাইকার প্রতিনিধি তোশিহিরো শিমিজো বাংলাদেশে জাইকার বিজনেস সাপোর্টিং সার্ভে বিষয়ে এবং মারুহিশা গ্রুপের প্রধান নির্বাহী কিমিনোবু হিরোইশি বাংলাদেশে জাপানের টেক্সটাইল কোম্পানির ব্যবসার অভিজ্ঞতা বিনিময় করেন।
অপরদিকে, জাপানের ইন্টারন্যাশনাল ট্রেইনি এন্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন (জিটকো) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর শিগিয়ো মাসুতোমি বাংলাদেশী ট্রেইনিদের প্রেরণ ও গ্রহণের কাঠামো বিষয়ে এবং মাচিদা হাসপাতালের পরিচালক কেইসুকে ইরাকো তাঁর প্রতিষ্ঠানে নিয়োগকৃত বাংলাদেশী কর্মীগণের কর্মদক্ষতা এবং জাপানিজ ভাষায় দ্রুত দক্ষতা অর্জনের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কেয়ার গিভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
সেমিনারে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ছাড়াও জাইকা, জেট্রো, জাপান চেম্বার, মেটি এবং ইউনিডো-আইটিপিও-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। জাপানের সাইতামা সিটি, জাইকা, জেট্রো সাইতামা, ইউনিডো- আইটিপিও এবং জিটকো সেমিনার আয়োজনে সহযোগিতা করে।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  9:11 PM