শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

জি-৭ সম্মেলনে ‘রাশিয়ার ওপর চাপ’ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়া হবে : যুক্তরাষ্ট্র

#
news image

জার্মানিতে আসন্ন জি-৭ সম্মেলনে নেতারা রাশিয়ার ইউক্রেন আগ্রাসন বিষয়ে মস্কোকে চাপের মুখে রাখার লক্ষে নতুন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেবেন। বুধবার যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন। 
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে কঠোর প্রস্তাব গ্রহণ করবো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বাভারিয়ায় এ সম্মেলনে যোগ দিবেন। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের নেতারা ও এতে অংশ নেবেন।
বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর এ সংস্থা রাশিয়াকে শাস্তি দেয়ার ব্যাপক অর্থনৈতিক ও কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে। দেশটি গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন শুরু করে এবং তারা পশ্চিমাপন্থী দেশটির দক্ষিণের বিস্তৃত এলাকা দখল করার পাশাপাশি পূর্বাঞ্চলে লড়াই অব্যাহত রেখেছে।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত জি-৭ সম্মেলনে অংশগ্রহণের পর বাইডেন ন্যাটো সামরিক জোটের এক সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে মাদ্রিদ যাবেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয় সম্মেলনে বক্তব্য দেবেন। তবে তিনি যুদ্ধে জড়িয়ে পড়া তার দেশ থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

প্রভাতী খবর ডেস্ক

২৩ জুন, ২০২২,  8:30 PM