শিরোনামঃ
ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ

ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

#
news image

আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আয়োজিত “বর্ষা বিপ্লবের কবিতা” শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতা ও উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে ‘ক্রসফায়ার’-এর নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়। গুমের শিকার হওয়া ৭০০-এর বেশি মানুষের পরিবার আজও তাদের স্বজনদের ফেরার আশায় প্রার্থনায় নিমগ্ন।

তিনি উল্লেখ করেন, মাত্র ২০ দিনের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটে। তবে এটি কেবল স্বল্প সময়ের একটি আন্দোলনের ফল নয়, বরং দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক সংগ্রামের সমন্বিত ফলাফল। ছাত্র-জনতা সময়ের প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম—এই আন্দোলন তার প্রমাণ।

আসাদুজ্জামান বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি লক্ষ্য করেন, আবৃত্তি শিল্পের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। এ প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নৃত্য ও সংগীতের মতো শিল্প-সংস্কৃতির স্বীকৃত ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর দিনব্যাপী আয়োজনে নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, “কবিকণ্ঠে জুলাইয়ের পঙক্তিমালা” শীর্ষক কবিতা পাঠ ও আলোচনা, “স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক বিশেষ আলোচনা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়।

মো: গোলাম মোস্তফা

০৫ আগস্ট, ২০২৬,  11:03 PM

news image
ফাইল ছবি