শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মালয়েশিয়ার জালে বাংলাদেশের মেয়েদের ৬ গোল

#
news image

বাংলাদেশের নারী ফুটবল দল ৬-০ গোলে বড় ব্যাবধানে হারিয়েছে মালয়েশিয়াকে। বৃহস্পতিবার ঢাকার কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে যায়। 
দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রাণী সরকার ও মনিকা চাকমার গোলে বাংলাদেশ ৬-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।
এদিন খেলার নবম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নার থেকে আঁখি খাতুন ডান পা দিয়ে সহজেই গোল করেন। ২৬ মিনিটে ডান দিক থেকে সিরাত জাহান স্বপ্নার ক্রস ধরে অধিনায়ক সাবিনা খাতুন গোলরক্ষককে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন। ৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে আঁখি খাতুন ডান পায়ের আলতো টোকায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। বিরতিতে যাওয়ার আগেই মালয়েশিয়ার জালে বাংলাদেশ চতুর্থবার বল পাঠায়। মাসুরার লম্বা বলে অফসাইডের ফাঁদ ভেঙে আক্রমণে যান সাবিনা, বক্সে ঢুকে অপর প্রান্তে থাকা স্বপ্নার দিকে বল ঠেলে দেন বাংলাদেশ অধিনায়ক। ফাঁকায় থাকা সিরাত জাহান স্বপ্না সহজেই বল জালে পাঠান। ৪-০ এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
খেলার দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে মালয়েশিয়া বাংলাদেশের একটি প্রচেষ্টা প্রতিহত করেছিল। কিন্তু তাদের ডিফেন্ডাররা এলোমেলো থাকার সুযোগ নিয়ে সহজে ৫-০ করেন বাংলাদেশের মনিকা চাকমা। ৭৪ মিনিটে সতীর্থের ক্রস থেকে দুর্দান্ত হেডে দলের ষষ্ঠ গোল করেন কৃষ্ণা রাণী সরকার। বড় ব্যাবধানে ধরাশায়ী হলেও মালয়েশিয়া ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে। দুই দেশের জাতীয় দলের পূর্বে হওয়া একমাত্র সাক্ষাতে জিতেছিল মালয়েশিয়ার মেয়েরাই।

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২২,  12:58 AM