শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

জোড়া ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া

#
news image

পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। জোড়া ডাবল সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার তথা বিশ্ব ক্রিকেটের দুই সেরা টেস্ট ব্যাটার স্টিভেন স্মিথ এবং মার্নাস ল্যাবুশেন। দু’জনের ডাবল সেঞ্চুরির সুবাধে দ্বিতীয় দিন ৪ উইকেট হারিয়ে ৫৯৮ রানে গিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

টেস্টের প্রথম দিন ২ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। ১৫৪ রানে অপরাজিত ছিলেন মার্নাস ল্যাবুশেন। ৫৯ রানে ব্যাট করছিলেন স্টিভেন স্মিথ। তার আগে অবশ্য মাত্র ৫ রানে ডেভিড ওয়ার্নার শুরুতে ফিরে গেলে কিছুটা বিপদেই পড়েছিলো অস্ট্রেলিয়া।

কিন্তু উসমান খাজা এবং মার্নাস ল্যাবুশেন মিলে সেই বিপদ কাটিয়ে বড় স্কোরের ভিগ গড়ে তোলেন। দু’জন মিলে গড়েন ১৪২ রানের জুটি। ১৪৯ বল খেলে ৬৫ রান করে আউট হন উসমান খাজা। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার ছিল তাতে।

এরপরই ব্যাট হাতে উইকেটে আঠার মত লেগে থাকেন মার্নাস ল্যাবুশেন এবং স্টিভেন স্মিথ। ২৫১ রানের বিশাল জুটি গড়ে তোলেন তারা দু’জন। এর মধ্যেই ডাবল সেঞ্চুরি করে ফেলেন ল্যাবুশেন। অষ্টম সেঞ্চুরিকে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। দলীয় ৪০২ রানের মাথায় ল্যাবুশেন যখন আউট হন, তখন তার নামের পাশে শোভা পাচ্ছিলো ২০৪ রান।

এরপর ট্রাভিস হেডকে নিয়ে জুটি গড়েন স্টিভেন স্মিথ। ১৯৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন তারা দু’জন। ইনিংস ঘোষণার অপেক্ষায় ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। এ জন্য স্মিথের ডাবল এবং হেডের সেঞ্চুরি হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। স্টিভেন স্মিথ ডাবল সেঞ্চুরিটা পূরণ করতে পারলেও মাত্র এক রানের আক্ষেপ তৈরি হয় ট্রাভিস হেডের। ৯৫ বল খেলে তিনি আউট হয়ে যান ৯৯ রানে। ১ রানের জন্য পেলেন না সেঞ্চুরিটা।

স্মিথ গড়েন ক্যারিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি। এটা ছিল তার চতুর্থ ডাবল সেঞ্চুরির ইনিংস। স্মিথের ডাবল সেঞ্চুরি, হেডের ৯৯ রানে আউট হয়ে যাওয়ার পরই ৪ উইকেট ৫৯৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন অসি অধিনায়ক প্যাট কামিন্স।

জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ ২৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৪ রানে। ১৮ রান নিয়ে ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ৪৭ রান নিয়ে তাগেনারিন চন্দরপল (শিবনারায়ন চন্দরপলের ছেলে) ব্যাট করছেন। এখনও ৫২৪ রান পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

প্রভাতী খবর ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  1:22 AM