শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ তামিমের, প্রথম ম্যাচে নেই তাসকিনও

#
news image

ভারতের সাথে ওয়ানডে সিরিজের আগে দুঃসংবাদ বাংলাদেশের। হঠাৎ ইনজুরি এসে বাসা বেঁধেছে টাইগারদের শিবিরে। অধিনায়ক তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদ পড়েছেন চোটে।

তামিম ইকবাল কুঁচকির ইনজুরির শিকার। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ বৃহস্পতিবার দুপুরে জাগো নিউজকে জানিয়েছেন, তামিমের গ্রোয়েন (কুঁচকি) ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না। তার মানে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে খেলতে হবে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই।

ওদিকে পিঠের ইনজুরিতে পড়েছেন তাসকিন। ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। জাতীয় দলের একটি নির্ভরযোগ্য সূত্র আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি মাঠে গড়াবে।

প্রভাতী খবর ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  1:23 AM