শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নগদ পেল ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক’ পুরস্কার

#
news image

শীর্ষস্থানীয় গ্লোবাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ভিসা নগদকে ‘এক্সিলেন্স ইন ফিনটেক প্রডাক্ট ইনোভেশন ২০২২’ পুরস্কার দিয়েছে। মোবাইল ওয়ালেট থেকে যেকোন ভিসা কার্ডে অর্থ স্থানান্তরে নগদের সাম্প্রতিক অফারের জন্য প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হলো। অর্থ প্রদান ব্যবস্থা অনেক সহজলভ্য করতে প্রযুক্তির দক্ষতাকে কাজে লাগানোর জন্য নগদকে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশে কোন মোবাইল সার্ভিস প্রোভাইডারকে ভিসা এই প্রথমবারের মতো এই পুরস্কার দিলো।
ভিসা রাজধানীতে একটি হোটেলে সম্প্রতি ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-ডিজিটাল পেমেন্টস ফর স্মার্ট বাংলাদেশ ২০২২’ এর আয়োজন করে। বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের টাকা প্রদান প্রক্রিয়া বিভাগের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈমিতক ও অর্থনৈতিক কনস্যুলার স্কট ব্রাডন, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মেজবাউল হক, নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) সাদাত আদনান আহমেদ ও প্রধান বিক্রয় (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ, নেপাল ও ভূটানের দায়িত্বে নিয়োজিত ভিসার কান্ট্রি  ম্যানেজার সুমায়া বসু বলেন, ‘আমরা এক্সিলেন্স ইন ফিনটেক প্রডাক্ট ইনোভেশন ২০২২’ পুরস্কারের মাধ্যমে নগদের অবদানের স্বীকৃতি দিতে পেরে খুশি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, নগদ ও ভিসা যৌথভাবে মাত্র কয়েকমাস আগে এ ব্যবস্থা চালু করে। এতে গ্রাহকরা নগদ অ্যাপ ব্যবহার করে, তাদের ওয়ালেট থেকে ভিসা কার্ড সংশ্লিষ্ট যেকোন ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর সুযোগ পান। বসু আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এমএফএস ও ব্যাংকের মধ্যে আন্তক্রিয়া দ্রুত করতে এই উদ্যোগ কেবলমাত্র ডিজিটাল পেমেন্টই সহজ করেনি, বরং এ ব্যবস্থা যেকোন সময় এবং যেকোন স্থান থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের জন্য স্বস্তি এনে দিয়েছে।’
নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, নগদ সব সময়েই দেশের সাধারণ মানুষের সুবিধার দিকে লক্ষ্য রেখে বৈপ্লবিক সমাধান চালু করতে চেষ্টা করে। তিনি নগরীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-ডিজিটাল পেমেন্টস ফর স্মার্ট বাংলাদেশ ২০২২’ পুরস্কারটি গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২২,  8:47 PM