শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ডোপ টেস্টে পজিটিভ শহিদুল, নিষিদ্ধ ১০ মাস

#
news image

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বাংলাদেশি পেসার শহিদুল ইসলামকে ১০ মাস নিষিদ্ধ করেছে আইসিসি। জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির অ্যান্টি ডোপিং কোডের ২.১ ধারা ভঙ্গ করার দায়ে তাকে এমন শাস্তি দেওয়ার কথা জানানো হয়।

শরীরের টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ক্লোমিফেন নিয়েছিলেন শহিদুল। যেটি টুর্নামেন্ট চলাকালীন ও এর বাইরেও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি (ওয়াডা) কতৃক নিষিদ্ধ। আইসিসির স্বাভাবিক ইউরিন নমুনা পরীক্ষায় পজিটিভ হন শহিদুল।

২৭ বছর বয়সী পেসারকে নিষিদ্ধ করার সঙ্গে আইসিসি নিশ্চিত করেছে, অসাবধানতাবশত এই ক্লোমিফিন গ্রহণ করেছিলেন তিনি। ইচ্ছাকৃতভাবে পারফরম্যান্সে উন্নতির জন্য ওষুধটি গ্রহণ করেননি বলে জানিয়েছেন শহিদুল নিজেও।  

তবে নিজের দায় স্বীকার করে নিয়েছেন তিনি। চলতি বছরের মে মাসের ২৮ তারিখ থেকে ২০২৩ সালের মার্চের ২৮ তারিখ অবধি সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন শহিদুল। দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি, পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ানের উইকেটও।

ম্যাচ না খেললেও দলের সঙ্গে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন শহিদুল। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরেও টি-টোয়েন্টি ও টেস্ট স্কোয়াডে ছিলেন এই পেসার। কিন্তু সাইড স্ট্রেনের চোটে ছিটকে যান তিনি।

প্রভাতী খবর ডেস্ক

১৫ জুলাই, ২০২২,  12:44 AM