শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

নড়াইলে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনা বিচার বিভাগীয় তদন্তে হাইকোর্টের নির্দেশ

#
news image

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন  বেঞ্চ আজ এ আদেশ দেন। আদেশে আগামী ছয় সপ্তাহের মধ্যে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। 
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ হাইকোর্ট রুলসহ এ আদেশ দেয়। সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার অনিজ আর হক আদালতের আদেশের বিষয়টি আজ বাসস'কে জানান। 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী অনীক আর হক।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
শিক্ষককের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত ৪ জুলাই রিটটি করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত আজকে এ আদেশ দেয়।
গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে রাহুল দেব নামে একাদশ শ্রেণীর এক ছাত্র ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপূর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরী হয়। শিক্ষক স্বপন কুমার ওই ছাত্রের পক্ষ নিয়েছেন বলেন অভিযোগ তুলে এ সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসসহ অভিযুক্ত ছাত্রকে জুতার মালা পরিয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়।
সেই ঘটনার পর থেকেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানটি। কয়েকবার প্রস্তুতি নিয়েও পিছিয়ে গেছে খোলার তারিখ। কবে শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। অন্যদিকে আতঙ্কে এখনও আত্মগোপনে আছেন সেই শিক্ষক । বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন তিনি। নিরাপদ মনে করছেন না কর্মক্ষেত্রকেও।

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  9:28 PM