শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স্বপ্নের কানাডা ফ্লাইট আজ মধ্যরাতে, এ পর্যন্ত বিক্রি ১৬০ টিকিট

#
news image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহু প্রতীক্ষিত কানাডার টরন্টো রুটের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে (বুধবার, ২৭ জুলাই)।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও যাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার ভোর পর্যন্ত ফ্লাইটের ১৬০টি আসনের টিকিট বিক্রি হয়েছে। টিকিট বিক্রি চলমান। রাতে বিস্তারিত জানা যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জিএম (পিআর) তাহেরা খন্দকার জানান, বিমান ২৭ জুলাই সাড়ে ৩টায় ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট শুরু করছে। বিজি-৩০৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সপ্তাহে প্রতি বুধবার বিজি-৩০৫ বাংলাদেশ সময় মধ্যরাতে (সাড়ে ৩টায়) রওয়ানা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। একঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওয়ানা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে। 

সপ্তাহে প্রতি রোববার বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর সাড়ে ৩টায় যাত্রা করে রিফুয়েলিং শেষে স্থানীয় সময় পরদিন দুপুর ১টা ২৫ মিনিটে টরন্টো পৌঁছাবে।অন্যদিকে, প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি-৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে  ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সপ্তাহে প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়। 

সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ বিমানের আসন সংখ্যা ২৯৮টি।

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  12:27 AM