শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

এপ্রিল-জুনে বিডায় নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ ২ লাখ ৪৮ হাজার ২১৫ মিলিয়ন টাকা, ৫৮ হাজার ১২৩ জনের কর্মসংস্থান হবে

#
news image

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র আওতায় চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে মোট ২৬৪টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত এ সব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ২ লাখ ৪৮ হাজার ২১৫ দশমিক ৯৪৯ মিলিয়ন টাকা। 
যা গত বছরের একই (এপ্রিল-জুন, ২০২১) সময়ের তুলনায় যা ১ লাখ ৬ হাজার ৯৩৬ দশমিক ৯৪৪ মিলিয়ন টাকা বেশি। এর ফলে নতুন করে মোট ৫৮ হাজার ১২৩ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এপ্রিল থেকে জুন, ২০২২ পর্যন্ত বিডা’য় নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কোভিড-১৯-এর প্রভাবের কারণে বিগত এপ্রিল-জুন, ২০২১ তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে নিবন্ধিত মোট ১৮৪ শিল্প ইউনিট স্থাপনের প্রস্তাবে বিনিয়োগের পরিমাণ ছিল ১ লাখ ৪১ হাজার ২৭৯ দশমিক ০০৫ মিলিয়ন টাকা। সে অনুযায়ী এপ্রিল-জুন ২০২২ সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৭৫ দশমিক ৬৯  শতাংশ।
স্থানীয় বিনিয়োগের বিষয়ে ত্রৈমাসিক পরিসংখ্যানে বলা হয়েছে, বিবেচ্য এই তিন মাসে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ২২৮টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ১ লাখ ৮৩ হাজার ৭০৯ দশমিক ২৫০ মিলিয়ন টাকা, যা এপ্রিল-জুন ২০২১ সময় অপেক্ষা ৫১ হাজার ৩৬৭ দশমিক ৬০৭ মিলিয়ন টাকা বেশি। বিগত এপ্রিল-জুন, ২০২১ তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ১৫৮ টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ছিল এক লাখ ৩২ হাজার ৩৪১ দশমিক ৬৪৩ মিলিয়ন টাকা। সে অনুযায়ী এপ্রিল-জুন, ২০২২ সময়ে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৩৮ দশমিক ৮১ শতাংশ।
প্রতিবেদনাধীন তিন মাসে স্থানীয় বিনিয়োগে টেক্সটাইল শিল্প খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এছাড়া, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিনিয়ারিং শিল্প, কেমিক্যালস শিল্প, ট্যানারি এন্ড লেদার শিল্প এবং সার্ভিস শিল্প খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। 
বিদেশি বিনিয়োগের বিষয়ে ত্রৈমাসিক পরিসংখ্যানে বলা হয়েছে, একই সময়ে ১৯টি শতভাগ বিদেশি ও ১৭ টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৩৬ টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫০৬ দশমিক ৬৯৯ মিলিয়ন টাকা। যা এপ্রিল-জুন, ২০২১ সময় অপেক্ষা ৫৫ হাজার ৫৬৯ দশমিক ৩৩৭ মিলিয়ন টাকা বেশি। বিগত এপ্রিল-জুন ২০২১ তিন মাসে বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ২৬টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৮ হাজার ৯৩৭ দশমিক ৩৬২ মিলিয়ন টাকা। সে অনুযায়ী এপ্রিল-জুন,২০২২ সময়ে বৈদেশিক বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৬২১.৭৬ শতাংশ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদনাধীন তিন মাসে বৈদেশিক বিনিয়োগে সার্ভিস শিল্প খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এছাড়া, পর্যায়ক্রমিকভাবে টেক্সটাইল শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কেমিক্যালস শিল্প এবং বিবিধ শিল্পখাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। 

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২২,  9:51 PM