শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

টানা চার কার্যদিবস সূচকের বড় উত্থান পুঁজিবাজারে

#
news image

ফ্লোর প্রাইস নির্ধারণের পর বুধবারও (৩ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এনিয়ে টানা চার কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান হলো।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭০ ও ২২৫৮ পয়েন্টে অবস্থান করছে।
 
বুধবার ডিএসইতে মোট এক হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১২ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে মোট এক হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টি কোম্পানির এবং কমেছে ১৬২টিল। আর অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, আইপিডিসি, মালেক স্পিনিং, ডেল্টা লাইফ, সোনালি পেপার,  ইন্ট্রাকো, অরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিক ও বিএসসি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৮৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৫০টির এবং কমেছে ৯৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির কোম্পানির শেয়ারের দর।

বুধবার সিএসইতে মোট ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল মোট ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

প্রভাতী খবর ডেস্ক

০৩ আগস্ট, ২০২২,  10:22 PM