শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জাপান থেকে সরাসরি ১২৮০ গাড়ি এলো মোংলা বন্দরে

#
news image

প্রথমবারের মতো জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে বিদেশি গাড়িবোঝাই একটি জাহাজ।

রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া স্টার বন্দরের ৬ নম্বর জেটিতে ভেড়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, জাহাজটিতে ১২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি এসেছে। জাপান থেকে আমদানি করা গাড়ি নিয়ে জাহাজটি সরাসরি এ বন্দরে ভিড়েছে।

এরআগে জাপান থেকে আমদানি করা গাড়ি চট্টগ্রাম বন্দরে কিছু খালাস করে মোংলা বন্দরে আসতো। সে সময়ের জাহাজগুলোতে ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি আমদানি হয়েছে। কিন্তু পদ্মা সেতুর কারণে খরচ কম ও দূরত্ব কমায় আমদানিকারকরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করছেন বলেও জানান কমান্ডার শেখ ফখরউদ্দিন।

গাড়িবাহী এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, পদ্মা সেতুর পর এই প্রথম এত বেশি গাড়ি নিয়ে বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ। আজই ওই জাহাজ থেকে সব গাড়ি খালাস করা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে দূরত্ব কমে যাওয়ায় আমদানি ও রপ্তানিকারকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ি নিয়ে সরাসরি জাহাজ আসছে এ বন্দরে।

তিনি আরও বলেন, খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রুত ঢাকায় পৌঁছে যাবে মোংলা বন্দরে আমদানি হওয়া গাড়িগুলো।

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  9:20 PM