শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গরিব মানুষের দুঃসময় কেটে যাবে : অর্থমন্ত্রী

#
news image

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গরিব মানুষের জন্য সরকার কাজ করছে। আশা করছি দুঃসময় কেটে যাবে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। জনগণকে সহযোগিতা করা এবং তাদের ভালোভাবে রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটি সরকার করে যাচ্ছে এবং করে যাবে। আশা করছি দুঃসময় কেটে যাবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়ে কাজ করা হয়েছে। কাজ করেই দাম বাড়ানো হয়েছে। দাম কেন বাড়ল, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলব না। গরিব মানুষের জন্য অবশ্যই কাজ করব। যারা এর সাথে সম্পৃক্ত, প্রধানমন্ত্রী সবাইকে নিয়েই বসবেন।

মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যায়ন করা হবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, অবশ্যই করা হবে। আমরা বার বার বলে আসছি যে, সমন্বিত প্রাইস লেভেল... সেখানে দাম বাড়লে এখানে বাড়বে, সেখানে কমলে এখানে কমবে।

বাংলাদেশ ব্যাংক ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছে-  এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনার ব্যাংকে আপনি কত টাকা রাখতে পারেন, ডলার কত রাখবেন, ক্যাশ টাকা কত রাখবেন সেটির নিয়ম আছে। এর বাইরে যদি রাখেন, তাহলে মনে হয় অন্য কিছু করছেন। আমি বিষয়টি সঠিকভাবে জানি না।

ডলারের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে যেখানে ডলারের দাম বাড়েনি? ডলারের দাম সব জায়গায় বেড়েছে, সবাই সেটি নিয়ে ভুগছে। যারা যুদ্ধ করছে তারাও ভুগছে, যারা যুদ্ধ বাড়াচ্ছে তারাও এর বাইরে নয়।

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  11:58 PM